গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International ইয়েমেনে মার্কিন হামলার ছক ‘ফাঁস’

    ইয়েমেনে মার্কিন হামলার ছক ‘ফাঁস’

    0
    63
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইয়েমেনে মার্কিন হামলার ছক সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়া নিয়ে সরগরম আমেরিকা। এই আবহে সে দেশের প্রতিরক্ষা সচিবের ইস্তফা দাবি করেছে বিরোধীরা,সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নাম করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন,উনি খুব ভাল কাজ করছেন। উনি এই বিষয়ে তথ্য ফাঁস কিছুই করেননি।

    শুধু নিজের প্রতিরক্ষা সচিবের পাশে দাঁড়ানোই নয়, পরোক্ষে এই ঘটনায় দায় তিনি ঠেলেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ়ের দিকেই। তাঁর কথায়, ওয়াল্টজ় এর দায় নিয়েছেন।উল্লেখ্য,জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার একটি গোপন গ্রুপে মার্কিন প্রশাসনিক কর্তাদের মধ্যে ইয়েমেন হামলার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। হঠাৎ ভুল করে সেই গ্রুপচ্যাটে মার্কিন সাংবাদিক তথা দ্য আটলান্টিক-এর সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে যুক্ত করেন ওয়াল্টজ়। আর তাতেই ফাঁস হয়ে যায় ইয়েমেনে মার্কিন হামলার পরিকল্পনা।

    সম্প্রতি এমনটাই দাবি করেছেন দ্য আটলান্টিক-এর সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ।গোল্ডবার্গ এ-ও দাবি করেছেন যে, ১৩ মার্চ আমেরিকার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা একটি গোপন গ্রুপে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। গ্রুপটির নাম ছিল ,হুথি পিসি স্মল গ্রুপ। উল্লেখ্য,১৫ মার্চ ইয়েমেনে হামলা চালায় আমেরিকা। তার আগেই সেই অভিযানের পরিকল্পনা প্রকাশ্যে এসেছে