গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International নাইজেরিয়ায় আইএস-এর বিরুদ্ধে আমেরিকার হামলা

    নাইজেরিয়ায় আইএস-এর বিরুদ্ধে আমেরিকার হামলা

    0
    43
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকা উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেট,আইএস গোষ্ঠীর বিরুদ্ধে শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন,আইএস নোংরা সন্ত্রাসী।

    এই গোষ্ঠীটির বিরুদ্ধে মূলত নিরীহ খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা এবং নৃশংসভাবে হত্যা করার অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।ট্রাম্প বলেছেন,মার্কিন সেনাবাহিনী অসংখ্য নিখুঁত হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন আফ্রিকা কমান্ড,আফ্রিকম পরে জানিয়েছে, হামলাটি সোকোটো রাজ্যে নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছিল।নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগার বলেছেন, এটি সন্ত্রাসীদের লক্ষ্য করে একটি যৌথ অভিযান ছিল এবং এর সঙ্গে নির্দিষ্ট কোনো ধর্মের সম্পর্ক নেই। তুগার আরো হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি এবং বলেছেন, এটি দুই দেশের নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমার নেতৃত্বে আমাদের দেশ ,উগ্র ইসলামী’ সন্ত্রাসবাদকে সমৃদ্ধ হতে দেবে না। উল্লেখ্য, নভেম্বর মাসে ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে নাইজেরিয়ায় ইসলামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন।এদিকে মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ বলেছেন, তিনি নাইজেরিয়ার সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন ফৌজের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হামলায় আইএসের পশ্চিম এশিয়ার অন্যতম শীর্ষনেতা ধিয়া জাওবা মুসলি আল-হারদানি এবং তাঁর দুই পুত্র নিহত হয়েছেন।মুসলির নিহত দুই পুত্র আবদুল্লাহ ধিয়া আল-হারদানি এবং আবদ আল-রহমান ধিয়া জাওবা আল-হারদানির আইএসের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন।

    এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আফ্রিকার নাইজেরিয়ায় আইএস ঘাঁটিতে আকাশপথে হানা দিয়েছিল মার্কিন সেনা। ট্রাম্প স্বয়ং বড়দিনের অভিযানে অংশ নেওয়া সেনাদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এর আগে গত ২০ ডিসেম্বর সিরিয়ায় আইএস ঘাঁটিতে অভিযান চালিয়েছিল পেন্টাগন।