
আবার ইরানে হামলা চালিয়েছে আমেরিকার বিমানবাহিনী। শুধু তা-ই নয়, হরমুজ প্রণালীতে ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকায় নতুন করে অবরোধ শুরু করেছে মার্কিন নৌবাহিনী।
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি আলোচনার টেবিলে ফিরে না-আসে তবে আমেরিকা তার সামরিক অভিযান আরও প্রসারিত করবে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক থেকে তারা বেরিয়ে আসছে। দুই পক্ষের এই বিরোধে আবার পশ্চিম এশিয়ায় উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিল। ইরানের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত মাসে আমেরিকার সঙ্গে সমঝোতা হয়েছিল, সেই শর্ত মানতে তেহরান বাধ্য নয়। কারণ, আমেরিকা শুধু বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তা নয়, বরং পুরোপুরি চুক্তি নস্যাৎ করে দিয়েছে।
বিশেষ করে ইরানের বন্ধরগুলিতে নৌ অবরোধ করে আমেরিকা বুঝিয়ে দিয়েছে, তারা শান্তিচুক্তি চায় না।
