গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International উইটকফ ও কুশনারের বৈঠক খুবই ফলপ্রসূ : পুতিন

    উইটকফ ও কুশনারের বৈঠক খুবই ফলপ্রসূ : পুতিন

    0
    65
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মস্কোয় অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ না হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই কিয়েভের প্রধান আলোচকের সঙ্গে পরবর্তী বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন কর্মকর্তারা।

    প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন আমেরিকার প্রস্তাবে প্রায় সম্মতি দিয়েছে। তবে তিনি বলেছেন, কিয়েভের উচিত ছিল আগেই সম্মতি দেওয়া, বিশেষ করে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার উত্তপ্ত বৈঠকের সময়। ওদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,আমেরিকার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তার বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, আলোচনাটি আলাস্কায় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া প্রস্তাবনাগুলোকেই কেন্দ্র করে এগিয়েছে।তিনি আরো বলেছেন, আলোচনাটি দীর্ঘ হওয়ার কারণ ছিল, দূত উইটকফকে আমেরিকার প্রস্তাবের প্রায় প্রতিটি বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হয়েছে।রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় দেশগুলোর সম্পৃক্ত হওয়া উচিত, তবে তারা যেন এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে।এদিকে মস্কোয় অনুষ্ঠিত আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর মধ্যেই কিয়েভের প্রধান আলোচকের সঙ্গে পরবর্তী বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন কর্তারা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার ক্রেমলিনে পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।ক্রেমলিন পরে জানিয়েছিল,আমেরিকার প্রস্তাবের কিছু অংশ গ্রহণযোগ্য নয়।

    ওই প্রস্তাবে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দোনবাসের কিছু এলাকা ছাড়তে বলা হয়েছে, যা রাশিয়ার আক্রমণের প্রায় চার বছর পরও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি বলতে পারেন তারা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যথেষ্ট ভালো বৈঠক করেছেন। আলোচনাটি খুব ভালো হয়েছে।