
বড়োদিনে নাইজেরিয়ায় আইসিস জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল আমেরিকা। এই প্রত্যাঘাতকে বড়দিনের উপহার বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিহত আইসিস জঙ্গিদের ‘মেরি ক্রিসমাস’ শুভেচ্ছাও জানিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেছেন , নাইজেরিয়ার উত্তর পশ্চিম প্রান্তে আইসিস জঙ্গিদের ঘাঁটিতে বড়সড় হামলা চালিয়েছি আমরা। নিরীহ খ্রিষ্টানদের উপর দিনের পর দিন ধরে নির্যাতন চালাচ্ছিল এই জঙ্গিরা।
আমি তাদের আগেও সতর্ক করেছি, তারা যেন খ্রিষ্টানদের নির্যাতন বন্ধ করে নয়তো নরকে পচতে হবে। বিশ্বের যে প্রান্তে খ্রিষ্টানদের উপর অত্যাচার চালানো হচ্ছে সেখানেই সন্ত্রাসবাদকে একেবারে গুঁড়িয়ে দেওয়া হবে। প্রসঙ্গত কুখ্যাত জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আইসিসের শাখা সংগঠন গুলি এই হামলা চালাচ্ছিল বলে অনুমান আমেরিকার। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
