৬৮২ ভারতীয়কে আমেরিকা থেকে বিতাড়িত

0
153
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৬৮২ জন ভারতীয়কে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়েছে।যাঁদের মধ্যে বেশির ভাগই অবৈধ ভাবে আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করেছিলেন। লোকসভায় এমনই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ।

তিনি জানিয়েছেন, আমেরিকা থেকে বিতাড়িত ভারতীয়দের মধ্যে বেশির ভাগকেই সীমান্তে আটকে দেয় সে দেশের নিরাপত্তাবাহিনী। পরে তাঁদের নথি যাচাইয়ের পর আমেরিকা থেকে বিতাড়িত করা হয়।কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, অবৈধ অভিবাসন এবং মানব পাচার সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে সরকার।

শুধু তা-ই নয়, অপরাধমূলক এবং অবৈধ অভিবাসন চক্রের বিরুদ্ধে কেন্দ্র কঠোর পদক্ষেপ করছে বলে জানান কীর্তি। তিনি আরও জানিয়েছেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারেরা যাতে আমেরিকায় যাতায়াতে কোনও সমস্যায় না পড়েন, সেই দিকেও নরেন্দ্র মোদী সরকার নজর রেখেছে।