আমেরিকায় থাকা অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানো শুরু 

0
6382
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা জানিয়েছে, আমেরিকার একটি সামরিক বিমানে করে ভারতে পাঠানো হচ্ছে তাঁদের।
সি-১৭ বিমান ইতিমধ্যে অভিবাসীদের নিয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। যদিও নয়াদিল্লির তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ শুরু হয়। ধরপাকড়ও শুরু করে আমেরিকার প্রশাসন। ইতিমধ্যে বেশ কিছু দেশের অবৈধ অভিবাসীদের ফেরতও পাঠিয়েছে আমেরিকা। অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগনে আমেরিকার সামরিক সদর দফতর থেকেও সাহায্য নিচ্ছে ওয়াশিংটন। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগন থেকে বিমান দেওয়া হচ্ছে।
এল পাসো, সান দিয়েগো, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে ধৃত বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরাতে আমেরিকার সামরিক বাহিনীর বিমান ব্যবহার করা হচ্ছে। পেরু, গুয়েতেমালা এবং হন্ডুরাসে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে অবৈধ অভিবাসীদের।