গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home International মার্কিন প্যাসিফিক কমান্ডে সরল ‘ইন্দো’

    মার্কিন প্যাসিফিক কমান্ডে সরল ‘ইন্দো’

    0
    19
    ছবি সৌজন্যে : এক্স
    মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ড থেকে সরানো হয়েছে ইন্দো শব্দটি। সম্প্রতি আমেরিকার যুদ্ধ মন্ত্রকের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে।
    জানানো হয়েছে, ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় কমান্ড-এর আগে যে নাম ছিল প্রশান্ত মহাসাগরীয় কমান্ড’ সেটিকেই পুনর্বহাল করা হচ্ছে। আমেরিকার এই সিদ্ধান্তের ফলে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও কৌশলগত মঞ্চ কোয়াড বা চতুর্দেশীয় অক্ষ গুরুত্বহীন হয়ে পড়বে বলেই মনে করছেন। অন্যদিকে, কমান্ড তাদের ওয়েবসাইটে কাশ্মীরের বিকৃত মানচিত্রও প্রদর্শন করেছে বলে খবর।
    যেখানে অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়েছে। এরপর বিতর্ক আরও বেড়েছে। বৃহত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই কম্যান্ড।