গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International মার্কিন রণতরীর দিকে, ইরানের ড্রোন ধ্বংস আমেরিকার

    মার্কিন রণতরীর দিকে, ইরানের ড্রোন ধ্বংস আমেরিকার

    0
    52
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    এক দিকে সংঘাত। অপর দিকে বোঝাপড়া চলার দাবি। আপাতত আমেরিকা-ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের নির্যাস তেমনই। আরব সাগরে ইরানের একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে মার্কিন সেনা।
    তার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে তাঁদের বোঝাপড়া চলছে। তবে কোন বিষয়ে এই বোঝাপড়়া, তা খোলসা করেননি ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর নজরদারি চালানোর জন্য আরব সাগরে রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন-কে মোতায়েন করে রেখেছে আমেরিকা।
    আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের একটি ড্রোন ওই রণতরীর দিকে ধেয়ে আসে। তার পরেই এফ-৩৫সি যুদ্ধবিমান থেকে গুলি করে ওই ড্রোনটিকে নামানো হয়।