
ইরানে আমেরিকার হামলা শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড-সেন্টকম এক্স-এ বিবৃতিতে এমনটাই জানিয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন বিমানবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার স্থাপনায় নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের অযৌক্তিক আগ্রাসন মোকাবিলায় আত্মরক্ষার জন্য মার্কিন বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
এতে বলা হয়, এই হামলাগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো হয়েছে।
