গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International শাটডাউনের মুখে আমেরিকান সরকার

    শাটডাউনের মুখে আমেরিকান সরকার

    0
    140
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকায় সরকারি খরচ চালানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত প্যাকেজসহ বিল খারিজ।সাময়িকভাবে সরকারি খরচ চালাতে এবং সরকারি শাটডাউন এড়াতে এই বিল পাস করার দরকার ছিল।

    কিন্তু ট্রাম্পের নিজের দল রিপাবলিকান সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তা পাস করানো সম্ভব হলো না।৩৮ জন রিপাবলিকান সদস্যের বিরুদ্ধে ভোট দিয়েছেন।অধিকাংশ ডেমোক্র্যাট সদস্যও বিরুদ্ধে ভোট দেন। শুক্রবার রাতের মধ্যে নতুন প্রস্তাব পাস না করলে শনিবার থেকে শাটডাউনের মুখে পড়বে সরকার। এই শাটডাউনের অর্থ, সীমান্ত সুরক্ষা, হাসপাতালে গিয়ে চিকিৎসা, আইনশৃঙ্খলা রক্ষা, এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো জরুরি বিষয়গুলো চালু থাকবে। কিন্তু অনুমোদিত অর্থ না থাকায় জরুরি নয় এমন সব ক্ষেত্র বন্ধ হয়ে যাবে।অনেক সরকারি কর্মী বেতন পাবেন না।এর আগে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সম্মতিতে খরচ চলানোর একটি সাময়িক প্যাকেজ নেওয়া হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক গত বুধবার তা খারিজ করে দেন।তার জায়গায় নতুন একটি প্যাকেজ নিয়ে আসা হয়।শুক্রবার ট্রাম্প জানান, তিনি এই নতুন পরিকল্পনা সমর্থন করছেন। সেখানে আগামী দু’ বছর জাতীয় সরকারের ঋণ নেওয়ার ক্ষেত্রে সিলিং রাখা হয়নি।

    ডেমোক্রেটিকরা জানিয়ে দেয়, তারা এই প্রস্তাব সমর্থন করবে না। তাদের মতে, এই প্রস্তাব হাস্যকর।ট্রাম্প বলেছেন, সরকারের শাটডাউন এড়াতে সদস্যরা যেন নতুন পরিকল্পনাকে সমর্থন করে।