
আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল চলতি সপ্তাহে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্ব নিয়ে দু’দিনের আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। রবিবার মুম্বইয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য সোমবার এক প্রতিনিধি দিল্লি আসছেন।
চলতি মাসের শুরুতে ২-৪ জুন দিল্লিতে চুক্তিটি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। এছাড়াও,চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সঙ্গে মতবিনিময়ের সময় পীযূষ গোয়েল দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি বলেছেন, উন্নয়ন ও ঐতিহ্য-দুটিকেই সমান গুরুত্ব দিতে হবে। কোনও দেশই তার সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা না করে উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারেনি।
