গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National আমেরিকা-ভারত প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ 

    আমেরিকা-ভারত প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ 

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাঁও-কাণ্ডের পর আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 
    এর একদিন আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন। সূত্রের খবর, রাজনাথ সিং ও পিট হেগসেথের মধ্যকার আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। দুই মন্ত্রীই স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
    এ আলোচনা এমন সময়ে হয়েছে, যখন পাকিস্তান ও ভারতের মধ্যে টানা সাত দিন ধরে গুলি বিনিময় চলছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, উরি এবং আখনূর সেক্টরে গোলাগুলির ঘটনা ঘটেছে।