পরমাণু চুক্তি নিয়ে বিবাদে স্থগিত আমেরিকা-ইরান বৈঠক

0
117
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা এবং ইরানের চতুর্থ দফার বৈঠক স্থগিত হয়ে গিয়েছে। শনিবার ইটালির রাজধানী রোমে প্রতিনিধি স্তরের দ্বিপাক্ষিক আলোচনা শুরুর কথা ছিল।
কিন্তু কৌশলগত কারণে বৈঠক স্থগিত হয়েছে বলে তেহরান জানিয়েছে। এর আগে ২৬ এপ্রিল ওমানের রাজধানী মাস্কটে দু’দেশের তৃতীয় দফার প্রতিনিধি স্তরের আলোচনা হয়েছিল। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি দু’পক্ষের বিশেষজ্ঞেরাও ছিলেন ওই বৈঠকে।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে তেহরান পরমাণু চুক্তিতে সই না করার বিষয়ে অনড় থাকায় সেই বৈঠক কার্যত নিষ্ফল হয়েছিল।