মার্কিন-ইরান শান্তিচুক্তি ‘ইতিবাচক’, বলল বেজিং

0
26
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ইরানের সঙ্গে আমেরিকার শান্তি আলোচনাকে পশ্চিম এশিয়ার জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছে চিন। বুধবার চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বেজিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন।

সেই সঙ্গে পুরনো বন্ধু ইরানের প্রতি চিনের পূর্ণ সমর্থনের বার্তাও দিয়েছেন তিনি। গত রবিবার সুইৎজারল্যান্ডে বসেছিলে ইরান এবং আমেরিকার শান্তি বৈঠক।

সেখানে দু’মাস পরে চূড়ান্ত শান্তিচূক্তি স্বাক্ষরিত হওয়ার আগে ধীরে ধীরে পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর বিষয়ে সহমত হয় দু’দেশ। এ দিন সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের উত্তরেই এমনই মন্তব্য করেন গুয়ো জিয়াকুন।