
পরমাণু চুক্তি নিয়ে ইটালির রাজধানী রোমে দ্বিতীয় দফার বৈঠকে বসেছে আমেরিকা এবং ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির আলোচনা শুরু হয়েছে।
রোমে পৌঁছে আরঘচি বলেছেন, আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে স্থাপনের জন্য ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তাৎপর্যপূর্ণভাবে রোমে বৈঠকের আগে পরমাণু চুক্তি নিয়ে ইরানকে সময় দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, তাড়াহুড়ো নয়।
ধ্বংস এবং মৃত্যুর মুখে নিজেদের না নিয়ে গিয়ে ইরানবাসীর শান্তিতে জীবন যাপনের অধিকার রয়েছে। এর আগে গত শনিবার ওমানের রাজধানী মাসকটে পরমাণু চুক্তি নিয়ে মুখোমুখি আলোচনায় বসেছিলেন স্টিভ এবং আরাঘচি। কিন্তু সেই বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি।
