গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আগামী সপ্তাহে বৈঠকে আমেরিকা ও ইরান: ট্রাম্প

    আগামী সপ্তাহে বৈঠকে আমেরিকা ও ইরান: ট্রাম্প

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স

    আগামী সপ্তাহে আমেরিকা এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে স্থগিত হওয়া আলোচনা ওই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

    ন্যাটো সম্মেলনে নেদারল্যান্ডসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা বলেছেন। তিনি বলেছেন, একটা চুক্তিও হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন। কারণ আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। এদিকে,১২ দিনের যুদ্ধ শেষে ইসরায়েল ও ইরান ক্লান্ত বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি বলেছেন, ইসরায়েল ও ইরান দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছে। তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে।ট্রাম্প বলেছেন, দু’পক্ষের সঙ্গেই কথা বলেছেন। দু’ পক্ষই ক্লান্ত, শ্রান্ত… কিন্তু এটা কি আবার শুরু হতে পারে? হয়তো একদিন হতে পারে। এমনকি খুব শিগগিরও শুরু হতে পারে।