গাজা নিয়ে নতুন বোঝাপড়ার পথে আমেরিকা-ইজরায়েল

0
109
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ইজরায়েল ও আমেরিকা গাজা পরিস্থিতি নিয়ে একটি নতুন বোঝাপড়ার পথে এগোচ্ছে। তাই গাজায় কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে-তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া স্থগিত করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
জানা গিয়েছে, যদি হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত না হয়, তবে এই নিয়ে আগামী সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গাজা নিয়ে ইজরায়েলের কী পদক্ষেপ নেওয়া উচিত-তা নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ কেউ গাজা শহর ও অন্যান্য জনবহুল এলাকাগুলো ঘিরে রাখার পক্ষপাতী, আবার কেউ কেউ সরাসরি শহর জয় করার পক্ষে বলে সূত্র মারফত খবর।