
আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ভারতের জন্য লেভেল-২ ট্রাভেল ওয়ার্নিং জারি করেছে। বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে। এই সতর্কবার্তাটি দেওয়া হয়েছে অপরাধ ও সন্ত্রাসবাদের কারণ দেখিয়ে, এবং ভারতের কিছু এলাকা উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ধর্ষণ ভারতে সবচেচে দ্রুত বৃদ্ধি পাওয়া অপরাধগুলির মধ্যে একটা। হিংস্র অপরাধ ট্যুরিস্ট স্পট এবং অন্যান্য জায়গায় ঘটছে। সন্ত্রাসবাদীর অল্প বা অনেক সময় কোনও সতর্কতা ছাড়াই হামলা চালাতে পারে। তাদের লক্ষ্য হতে পারে পর্যটন এলাকা, পরিবহণ কেন্দ্র, মার্কেট বা মল, সরকারি ভবন।
আরও বলা হয়েছে, স্যাটেলাইট ফোন বা জিপিএস ডিভাইস সঙ্গে থাকা যেহেতু ভারতে আইনত অপরাধ, সেক্ষেত্রে ২ লক্ষ ইউএস ডলার জরিমানা বা তিন বছরের কারাদণ্ড হাতে পারে। তাই বিশেষ করে মহিলারা একা কোথাও যাওয়া নিষেধ, এটা স্পষ্টভাবে ওই সতর্কবার্তায় বলা হয়েছে।
