
ইরানের বিরুদ্ধে ফের হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। দু’পক্ষের সংঘর্ষে আবার উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া।
মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে ভেঙে পড়ে মার্কিন সেনার একটি অ্যাপাচে হেলিকপ্টার। মার্কিন বাহিনীর দাবি, ইরান ওই হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর তার পরই জবাবি হামলার পথে আমেরিকা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের জাস্ক এবং বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে ধারাবাহিক এই হামলার ব্যাপ্তি সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা নেই কোনও পক্ষের কাছেই।
ইরানের সংবাদসংস্থা তাসমিন জানিয়েছে, কেশম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সিরিক-সহ দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানও পর পর বিস্ফোরণের শব্দ কেঁপে উঠেছে।
