ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে মার্কিন ‘মিথ্যাচার’ 

0
69
ছবি সৌজন্যে : এক্স

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একগুঁয়েমির জন্যই ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়নি। চুক্তির অন্যতম শর্ত ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন মোদি।

কিন্তু তিনি করেননি। মোদির জন্যই ভারতের উপর নেমে এসেছে শুল্কের খাঁড়া, সম্প্রতি এমনটাই দাবি করেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। কিন্তু এই দাবি এবার সরাসরি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য সঠিক নয়। সম্পূর্ণ ভিত্তিহীন।একটি সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন,গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে দু’দেশের বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। তারপর থেকে উভয় পক্ষ একাধিকবার আলোচনার টেবিলে বসেছে। পারস্পরিক উপকারী গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কথা। দুই দেশ বাণিজ্যচুক্তির খুব কাছাকাছি। মার্কিন বিদেশ সচিব যে মন্তব্যগুলি করেছেন, সেগুলি অসত্য। ভিত্তিহীন।

রণধীর জয়সওয়াল আরও বলেছেন,আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই এমন একটি চুক্তি হোক যেখানে দুই দেশেরই উপকার হবে।