গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International জইশ-ই-মহম্মদকে নির্মূলে পাকিস্তানকে বার্তা আমেরিকার 

    জইশ-ই-মহম্মদকে নির্মূলে পাকিস্তানকে বার্তা আমেরিকার 

    0
    86
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে পদক্ষেপ এবং তাদের পাকিস্তান থেকে সরিয়ে ফেলার বিষয়ে নির্দেশ দিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান। শেরম্যান নিজেই সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন। তাঁর সঙ্গে দেখা হয়েছে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারিরও। পাক প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বিলাবল।
    শেরম্যানদের সঙ্গে সন্ত্রাসবাদ ছাড়াও তাঁদের আলোচনা হয়েছে ভারত-পাক সংঘাত, পাকিস্তানে সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে। শেরম্যান লিখেছেন, বিলাবল ভুট্টো, পাক রাষ্ট্রদূত এবং অন্য নেতাদের সঙ্গে দেখা হল। গত মাসের ভারত-পাক সংঘাত, পাকিস্তানের গণতান্ত্রিক পরিস্থিতি, সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হয়েছে।
    পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময়ে সন্ত্রাসবাদ দমনে, বিশেষত জইশ-ই-মহম্মদকে দমনে জোর দেওয়া হয়েছে। পাকিস্তানে সংখ্যালঘুদের সুরক্ষা প্রসঙ্গে শেরম্যান লেখেন, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বসবাসকারী হিন্দু, খ্রিস্টান এবং অহমদিয়া মুসলিমরা যেন নিজেদের ধর্মাচরণের সুযোগ পান। গণতান্ত্রিক ব্যবস্থায় যোগ দেওয়ার সুযোগ পান নির্দ্বিধায়।