ভেনেজুয়েলার ট্রলারে মার্কিন সেনার হামলায় মৃত ১১

0
104
ছবি সৌজন্যে : এক্স
মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার ট্রলারে মার্কিন সেনার হামলায় মৃত্যু হয়েছে ১১ জনের। আমেরিকার তরফে দাবি করা হয়েছে, আমেরিকায় মাদক পাচারের উদ্দেশে যাচ্ছিল এই জলযানটি।
মাঝসমুদ্রের ধ্বংস করা হয় সেটি। ভিডিও-সহ এই অভিযানের কথা প্রকাশ্যে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের তরফে ট্রুথ সোশাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের উপর ছুটছে একটি ছোট ট্রলার। তাতে সওয়ার ১১ জনের একটি দল। এর কিছুক্ষণ পরেই বিরাট বিস্ফোরণ ঘটে ট্রলারে। যার জেরে তাতে থাকা সকলের মৃত্যু হয়েছে বলে দাবি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তাঁর নির্দেশে মঙ্গলবার সকালে এই হামলা চলে। মৃতরা সকলে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়া’র সদস্য। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, এই হামলায় ১১ জন জঙ্গির মৃত্যু হয়েছে। মার্কিন সেনার কোনও ক্ষতি হয়নি। যে বা যারা আমেরিকায় মাদক ঢোকানোর চেষ্টা করবে তারা সাবধান।পাশাপাশি ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, টিডিএ একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন।
যারা নিকোলাস মাদুরোর নির্দেশে কাজ করে। আমেরিকা-সহ গোটা পশ্চিম গোলার্ধে গণহত্যা, মাদক পাচার ও নারী পাচার চালায়। ইউরোপে সন্ত্রাসবাদের জন্য এরা বহুলাংশে দায়ী।