
বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ধারাবাহিক ঘটনা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করা আমেরিকার তরফে এবার সরাসরি ফোন করে ইউনুসকে সতর্ক করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
খবর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মহম্মদ ইউনুসকে ফোন করেছেন সুলিভান। মার্কিন প্রশাসন সূত্রে খবর, ডক্টর মহম্মদ ইউনুসও মার্কিন নিরাপত্তা উপদেষ্টার কথায় সহমত পোষণ করে জানিয়েছেন, ধর্ম-জাতি নির্বিশেষে সকলের সুরক্ষার প্রতি যত্নশীল হবেন। নজর দেবেন মানবাধিকার রক্ষাতেও।উল্লেখ্য শেইখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন কার্যত চরমে উঠেছে। প্রায় প্রতিদিন সংখ্যালঘুদের উপর অত্যাচারের ধারাবাহিক খবর প্রকাশ্যে আসছে।এছাড়া মন্দিরে হামলা, সেবাইত-পুরোহিতদের টার্গেট করে আক্রমণও চলছেই – সবমিলিয়ে বাংলাদেশে চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন হিন্দুরা।এর মধ্যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর গ্রেপ্তারি,জেলবন্দিতে সেই ছবি আরও বেআব্রু হয়েছে। এসব নিয়ে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পাঠ দিতে সরাসরি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন বলে মনে করা হচ্ছে। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় ইউনুসকে আরও কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন সুলিভান।
আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। ঠারেঠোরে ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বার্তাও দেওয়া হয়েছে।
