গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ভারতীয় পণ্যে ৩৫ শতাংশ শুল্ক কমানোর পথে আমেরিকা 

    ভারতীয় পণ্যে ৩৫ শতাংশ শুল্ক কমানোর পথে আমেরিকা 

    0
    125
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির জট কি কাটতে চলেছে বলে খবর। খুব শীঘ্রই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি হওয়ার পাশাপাশি ভারতীয় পণ্যের ওপর আরোপিত আমেরিকার শুল্কহার কয়েকগুণ হ্রাস পেতে পারে বলে জানা যাচ্ছে।

    সূত্রের দাবি, ৫০ শতাংশ থেকে ১৫ – ১৬ শতাংশে এসে দাঁড়াতে পারে শুল্কহার। এছাড়াও আমেরিকার দুগ্ধ ও কৃষিজাত পণ্যের জন্য ভারতের বাজার খোলার দাবি নিয়ে আলোচনা আটকে আছে। দু পক্ষের সেই জট কাটবে বলে আশা করা হচ্ছে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতেও ভারতকে চাপ দিচ্ছে আমেরিকা।

    তবে মোদি সরকারের তরফে জানানো হয়েছে ধাপে ধাপে তেল কেনা কমাবে ভারত। জানা যাচ্ছে , আসিয়ান সম্মেলনের আগেই ভারত – আমেরিকা চুক্তি চুড়ান্ত হয়ে যাবে। গত কয়েক বছরে ০.২ শতাংশ থেকে রুশ তেলের আমদানি বেড়ে হয়েছে ৩৫ শতাংশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। আমেরিকার দাবি ভারতে ভারতে তেল রপ্তানির লভ্যাংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যয় করছে।