গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International মার্কিন পরিকল্পনা ইউক্রেনের জন্য চূড়ান্ত প্রস্তাব নয়: ট্রাম্প

    মার্কিন পরিকল্পনা ইউক্রেনের জন্য চূড়ান্ত প্রস্তাব নয়: ট্রাম্প

    0
    49
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা দিয়েছে, সেটা ইউক্রেনের জন্য চূড়ান্ত প্রস্তাব নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    ইউরোপ, কানাডা ও জাপানের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি জন্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। তবে এতে সীমান্ত পুনর্বিন্যাস এবং ইউক্রেনের সেনাবাহিনীর আকারে সীমাবদ্ধতা সংক্রান্ত অংশগুলোতে আরও কাজ করা প্রয়োজন।
    উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন এই ২৮ দফা পরিকল্পনা গ্রহণ কুরার জন্য। পরিকল্পনা অনুসারে, রাশিয়া-যারা যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে-তার অনেকটাই পেয়ে যাবে যা তারা চায়।