গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International দক্ষিণ আফ্রিকায় জি-২০ লজ্জাজনক : আমেরিকা

    দক্ষিণ আফ্রিকায় জি-২০ লজ্জাজনক : আমেরিকা

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স

    দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়া লজ্জাজনক আখ্যা দিয়ে অংশগ্রহণ না করার ঘোষণা করেছে আমেরিকা।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো মার্কিন সরকারি কর্তা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন না। তার দাবি, দক্ষিণ আফ্রিকাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। যার কারণেই এ সিদ্ধান্ত। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকায় ডাচ, ফরাসি ও জার্মান অভিবাসীদের বংশধর, আফ্রিকানাররা হত্যার শিকার হচ্ছেন। তাদের জমি ও খামার অবৈধভাবে দখল করে নেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠরা তাদের বর্ণের জন্য নিপীড়নের শিকার হচ্ছেন। যদিও দক্ষিণ আফ্রিকার সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, এই মানবাধিকার লঙ্ঘন চলতে থাকলে, মার্কিন সরকারি কর্মকর্তারা দক্ষিণ আফ্রিকাতে এরকম কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না। এরপর দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।এদিকে, দক্ষিণ আফ্রিকার কাছ থেকে আগামী বছরের জন্য জি-২০ সভাপতিত্বের দায়িত্ব নিতে চলেছে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মিয়ামিতে ২০২৬ সালের জি-২০ আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে দক্ষিণ আফ্রিকার ভূমিনীতি এবং দেশটির পক্ষ থেকে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপন নিয়েও তীব্র সমালোচনা করেছেন।