গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইরানের সঙ্গে বাণিজ্যে মাসুল : ট্রাম্প

    ইরানের সঙ্গে বাণিজ্যে মাসুল : ট্রাম্প

    0
    58
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কোনও দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করলে তাদের উপরেও শুল্ক চাপাবে আমেরিকা। এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    সোমবার রাতে, স্থানীয় সময় অনুসারে এ বিষয়ে একটি পোস্ট করে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সশ্যাল-এ লিখেছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনও দেশকে আমেরিকার সঙ্গে যে কোনও বাণিজ্য করতে হলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এটিই চূড়ান্ত নির্দেশ এবং এর কোনও পরিবর্তন হবে না। এই মুহূর্ত থেকেই এটি কার্যকর করা হচ্ছে। গত দু’সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইরানে।
    ঘরোয়া বিক্ষোভ সামাল দিতে ইরান যে দমনপীড়ন শুরু করেছে, তা নিয়ে আন্তর্জাতিক স্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে ইরানের বিক্ষোভে প্রকাশ্যেই সমর্থন জুগিয়ে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট।