গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধবিরতিতে নজর ট্রাম্পের 

    আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধবিরতিতে নজর ট্রাম্পের 

    0
    80
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ইজরায়েল-হামাস-র পর এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধবিরতিতে। সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই প্রজাতন্ত্রের সেই সংঘর্ষে এ বার ইতি টানতে সক্রিয় হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
    মার্কিন বিদেশ দফতরের নিয়ন্ত্রণাধীন স্টেট ব্যুরো অব এনার্জি রিসোর্সেস-এর তরফে একটি বার্তা প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখতে চান যে আজারবাইজান ও আর্মেনিয়া দীর্ঘদিনের সংঘাত থামিয়ে শান্তিচুক্তি সই করেছে। বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে ১৯৯১ সালে প্রথম মুসলিম প্রধান আজারবাইজানের সঙ্গে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ আর্মেনিয়ার সীমান্ত সংঘর্ষ হয়েছিল। এর পরে ২০২০ সালে দু’দেশের যুদ্ধে প্রায় সাড়ে ছ’হাজার মানুষ নিহত হয়েছিলেন।সে সময় মস্কোর মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়েছিল।
    কিন্তু ইউক্রেন সমস্যায় ব্যতিব্যস্ত ভ্লাদিমির পুতিনের পক্ষে সেই ভূমিকা নেওয়া আর সম্ভব হয়নি। গত দু’বছরে পাকিস্তান এবং চিনের মদতে নাগোরনো-কারাবাখের অধিকাংশ এলাকাই দখল করে নিয়েছে আজারবাইজান।