
ফ্যাসিবাদ বিরোধী অতিবামপন্থী গোষ্ঠী অ্যান্টিফা’কে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে, ভারতীয় সময় অনুসারে ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে এ কথা জানিয়েছেন তিনি।
আমেরিকার ফ্যাসিবাদ বিরোধী অতিবামপন্থীদের ওই মঞ্চের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন তিনি। এ বার ওই মঞ্চকে জঙ্গিগোষ্ঠী বলে ঘোষণা করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অ্যান্টিফা’কে যাঁরা আর্থিক মদত দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও তদন্ত শুরু করার প্রস্তাব দিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, আমেরিকার দেশপ্রমিকদের উদ্দেশে জানাচ্ছেন যে অ্যান্টিফা একটি অসুস্থ, বিপজ্জনক এবং অতিবাম বিপর্যয়।
একটি বড় জঙ্গিগোষ্ঠী হিসাবে ঘোষণা করা হচ্ছে। যাঁরা অ্যান্টিফাকে আর্থিক মদত দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্তের প্রস্তাব দিচ্ছেন।







