গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International যুদ্ধবিরতি নিয়ে তেহরানের শর্ত ওড়ালেন ট্রাম্প

    যুদ্ধবিরতি নিয়ে তেহরানের শর্ত ওড়ালেন ট্রাম্প

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    ইরান যে শর্তে যুদ্ধবিরতি চাইছে, তাতে রাজি নন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি ইরানের সঙ্গে এমন কোনও সমঝোতা করবেন না।
    বরং, দু’সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে ইরান সম্পূর্ণ ভাবে পরাজিত হয়েছে বলেই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল-এ প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক বাহিনী দুর্দান্ত সাফল্য পেয়েছে। ইরান এখন সম্পূর্ণ ভাবে পরাজিত এবং ওরা সমঝোতা করতে চাইছে। তবে ওরা যে সমঝোতার কথা বলছে, তা আমি মেনে নেবেন না। ইরানের বিরুদ্ধে এই সংঘর্ষ আর কত দিন চলবে, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।
    সংঘর্ষ শুরুর পর প্রাথমিক পর্বে তিনি দাবি করেছেন, অন্তত চার সপ্তাহ এই সংঘর্ষ চলবে। পরে আবার তিনি আভাস দেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সেনার অভিযান আর বেশি দিন চালাতে চান না তিনি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নামার আগেই পশ্চিম এশিয়ায় আমেরিকার সেনাঘাঁটিগুলিতে যুদ্ধবিমান, সেনা মোতায়েন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুধু তা-ই নয়, ওই অঞ্চলে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন আগে থেকেই মোতায়েন ছিল।
    পরে আরও এক রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ডকে পাঠানো হয়। ঘটনাচক্রে, তার কয়েক দিন পরেই ইরানে সামরিক অভিযানে নামে আমেরিকা এবং ইজরায়েল।