গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International আমেরিকায় প্রবেশে কড়াকড়ি পাকিস্তানিদের ওপর

    আমেরিকায় প্রবেশে কড়াকড়ি পাকিস্তানিদের ওপর

    0
    134
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর বাড়তি বিধিনিষেধ আরোপ করতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। আগামী সপ্তাহ থেকেই এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।গত ২০ জানুয়ারি দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পরেই ট্রাম্প একটি সরকারি নিদেশিকায় সই করেছিলেন।
    সেখানে আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে সে দেশে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের সম্পর্কে তথ্য যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি ওই নির্দেশিকায় কোন দেশে তার নাগরিকদের পাসপোর্ট দেওয়ার আগে নিরাপত্তা সংক্রান্ত কী কী পদক্ষেপ করে, তা-ও খতিয়ে দেখতে বলা হয়েছিল।
    ট্রাম্পের সেই নির্দেশ মেনে বিভিন্ন দেশের গোয়েন্দা-তথ্য সংগ্রহ ব্যবস্থা এবং নাগরিকদের সম্পর্কে পর্যালোচনার পরেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।