গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International দুই পুত্রের ‘কীর্তি’তে বিপাকে ট্রাম্প

    দুই পুত্রের ‘কীর্তি’তে বিপাকে ট্রাম্প

    0
    4
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    স্মার্টফোন বিক্রির নামে দেশবাসীর সঙ্গে প্রতারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পুত্রের। আগাম বুকিংয়ের নামে ৬ কোটি ডলার হাতিয়ে নিয়ে গ্রাহকদের প্রাপ্য সোনালি রংয়ের বিশেষ স্মার্টফোনের দেওয়া হয়নি বলে অভিযোগ।

    এই ঘটনায় জনরোষের মুখে পড়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। সোশাল মিডিয়ায় তাঁকে ও তাঁর পুত্রদের তুলোধোনা করেছেন আমেরিকাবাসী। উল্লেখ্য,গত বছরের জুলাই মাসে অভিনব এক স্মার্টফোন বাজারে আনার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্টের সংস্থা। যার শীর্ষে রয়েছেন ট্রাম্পের দুই পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প।সোনালি রঙয়ের এই স্মার্টফোন পেতে ১০০ ডলারের মাধ্যমে অগ্রিম অর্ডারের কথা বলা হয়। দাবি করা হয়, এই স্মার্টফোন ছিল,মেক আমেরিকা গ্রেট এগেইন কর্মসূচির অংশ, ফোনটির পোশাকি নাম ছিল ,টি ওয়ান ।প্রেসিডেন্ট ট্রাম্পের বহু ফ্যান অনলাইনে ১০০ ডলার জমা দিয়ে ফোন অর্ডার করেন।সংস্থার তরফে জানানো হয়, ওই বছরের আগস্ট মাসেই বাজারে আসবে ফোনটি। দাম রাখা হয় ৪৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার টাকা।ট্রাম্পের পুত্রদের তরফে জানানো হয়েছিল, যারা আগাম অর্ডার দিয়েছিলেন আগস্ট মাসে তাঁদেরই প্রথম বিলি করা হবে ফোনটি।এমনকী নির্ধারিত সময়ের মধ্যে ফোন বাজারে না এলে ফেরত দেওয়া হবে ১০০ ডলার। তবে সেই ফোন বাজারে আসেনি। টাকাও ফেরত দেওয়া হয়নি।এই অবস্থা নতুন করে সংস্থা জানান, সরকারি নীতির টালবাহানার জেরে ফোনটি নির্ধারিত সময়ে বাজারে আনা সম্ভব হয়নি। ২০২৬ সালের জানুয়ারি মাসে পাওয়া যাবে ফোন।

    তবে মে মাসেও ফোনের দেখা না মেলায় ক্ষোভ চরম আকার নেয়। সোশাল মিডিয়ায় ট্রাম্পের পুত্রদের বিরুদ্ধে গালিগালাজ শুরু করেছেন গ্রাহকরা।