গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মার্কিন র‍্যাপার

    গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মার্কিন র‍্যাপার

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার অফসেট। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

    তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে প্রতিনিধিরা। এক বিবৃতিতে অফসেটের মুখপাত্র বলেছেন, অফসেট গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।তিনি স্থিতিশীল আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।ঘটনাটি ঘটে ফ্লোরিডার একটি ভ্যালেট এলাকায়, একটি ক্যাসিনোর কাছাকাছি।তবে ঠিক কী পরিস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।স্থানীয় সেমিনোল পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সন্ধ্যা ৭টার পর হোটেলের বাইরে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন।তাঁকে দ্রুত মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।এদিকে,৩৪ বছর বয়সী র‍্যাপার অফসেটের আসল নাম কিয়ারি সিফাস।তিনি জনপ্রিয় হিপহপ দল মিগোসের সদস্য হিসেবে পরিচিতি পান। কোয়াভো ও টেকঅফের সঙ্গে গড়ে ওঠা এই দলটি,ব্যাড অ্যান্ড বুজি গান ও কালচার অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।২০১৯ সালে ফাদার অব ফোর অ্যালবামের মাধ্যমে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন অফসেট।

    এর পরও একাধিক গান ও অ্যালবাম প্রকাশ করেন তিনি।উল্লেখ্য, ২০২২ সালে তার সহশিল্পী ও ভাই টেকঅফ আমেরিকার হিউস্টন শহরে গুলিতে নিহত হন।