গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ভারতের আম ফেরাল আমেরিকা!

    ভারতের আম ফেরাল আমেরিকা!

    0
    135
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভারতের সুস্বাদু আমের বিরাট চাহিদা পশ্চিম বিশ্বে থাকা সত্বেও সম্প্রতি বিমানবন্দর থেকেই কয়েক কোটি টাকার আম ফেরত পাঠিয়েছে আমেরিকা। এর ফলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন রপ্তানিকারক ব্যবসায়ীরা।

    জানা যাচ্ছে,চলতি মাসে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, আটলান্টার মতো আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত ১৫টি আমের শিপমেন্ট বাতিল করে দেওয়া হয়েছে।এর ফলে ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ২৭ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হতে চলেছে ভারতের আম ব্যবসায়ীদের।সবচেয়ে বড় কথা, বিপুল পরিমাণ আম দেশে ফিরিয়ে আনতে প্রচুর মাশুল গুনতে হবে তাঁদের। এই অবস্থায় আমগুলিকে আমেরিকাতেই ফেলে আসার কথা ভাবছেন রপ্তানিকারকরা। রিপোর্টে বলা হয়েছে, ৮ ও ৯ মে নবি মুম্বইতে নির্দিষ্ট দপ্তরে  রপ্তানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। যদিও মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়ে দেয়, রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ঠিক নেই। সেই কারণেই এই বিপুল পরিমাণ আম ফিরিয়ে দিয়েছে আমেরিকা।

    তাদের বক্তব্য, হয় নতুন করে রপ্তানির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অথবা এ যাত্রায় ওই বিপুল পরিমাণ আম নষ্ট করে দিতে হবে। গোটা ঘটনায় ক্ষতিগ্রস্ত দেশের আম ব্যবসায়ীদের অভিযোগ করছেন, শুধুমাত্র সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের ভুলে এত বড় ক্ষতি হয়েছে তাদের।