
ইসলামাবাদ সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার দায় আমেরিকার ওপর চাপিয়েছেন ইরানের শীর্ষ মুখপাত্র এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ। এক্সে পোস্ট করা এক বার্তায় সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার জন্য আমেরিকাকে দোষারোপ করেছেন তিনি।
এক্স পোস্টে তিনি লিখেছেন, লেবাননে ইজরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখা, দক্ষিণ ইরানে হামলা চালানো এবং তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের মাধ্যমে আমেরিকা ইসলামাবাদ চুক্তির গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে। এই চুক্তি একপ্রকার ব্যর্থ। ধমক এবং জবরদস্তির দিন শেষ। এতে কোনও লাভ হবে না। তেহরান নতি স্বীকার করবে না।
বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।








