
রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি যথাযথ অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের বিবৃতি এতটাই উস্কানিমূলক ছিল যে তিনি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার কথা বলা হয়েছে। কথার প্রভাব খুব গভীর, কারণ অনেক সময় এসব কথাই অনিচ্ছাকৃত বিপর্যয়ের জন্ম দেয়। তবে সাবমেরিন দুটি কোন অঞ্চলে মোতায়েন করা হয়েছে, সেগুলো শুধুমাত্র পারমাণবিক শক্তিচালিত, না কি পারমাণবিক অস্ত্রে সজ্জিত-সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে তীব্র কটাক্ষ করেছেন মেদভেদেভ। পোস্টে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেন দ্য ওয়াকিং ডেড সিরিজের কথা মনে রাখেন, আর ভুলে না যান সোভিয়েত আমলের ডেড হ্যান্ড পারমাণবিক ব্যবস্থা কতটা ভয়ানক ছিল।







