মার্কিন সিক্রেট সার্ভিস ডিরেক্টরের ইস্তফা

0
226
US Secret Service Director Resigns
US Secret Service Director Resigns
প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার ব্যর্থতার দায়ী নিয়ে ইস্তফা দিয়েছেন মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি চিটলে।
জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলায় সিক্রেট সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় সোমবার হাউস ওভারসাইট কমিটির সামনে হাজিরা দিতে হয়েছিল কিম্বারলি চিটলেকে। সূত্রের খবর, সেখানেই নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নেন নিরাপত্তা দফতরের প্রধান। এমনকী সেখানেই ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। এরপর ইমেল মারফত ইস্তফা দিয়েছেন কিম্বারলি চিটলে। সেখানে তিনি লিখেছেন, সম্প্রতি যা ঘটেছে তার জেরে তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে এই কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন।তিনি সিক্রেট সার্ভিসের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিচ্ছেন।সেদিনের ঘটনায় নিরাপত্তার গাফিলতির সম্পূর্ণ দায় তাঁর।