গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ইউনূসকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

    ইউনূসকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

    0
    112
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    সোমবার রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম।পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

    ১৫ মিনিটব্যাপী এ আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক।যা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।