গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home International তাইওয়ান প্রণালিতে মার্কিন গুপ্তচর বিমান

    তাইওয়ান প্রণালিতে মার্কিন গুপ্তচর বিমান

    0
    4899
    ছবি সৌজন্যে : এক্স

    তাইওয়ান প্রণালিতে মার্কিন নৌবাহিনীর গুপ্তচর বিমানের আনাগোনা লক্ষ করা গেছে। ‍একটি বিমানকে তাইওয়ান প্রণালিজুড়ে উড়তে দেখা গিয়েছে। এ সময় সতর্ক হয়ে ওঠে স্থানীয় বাহিনী।

    রিপোর্টে বলা হয়েছে তাইপেই এক বিবৃতিতে জানিয়েছে একটি মার্কিন নৌবাহিনীর গুপ্তচর বিমান পি-৮ দক্ষিণ থেকে উত্তর হয়ে প্রণালি অতিক্রম করে।মন্ত্রণালয় এক্স-বার্তায় বলেছে, ওই সময় তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রেখে পাশের সমুদ্র এবং আকাশসীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছিল।এদিকে আমেরিকা এবং তার মিত্রদের এই ধরনের কাজকম চীনের ক্ষোভ সৃষ্টির অন্যতম কারণ। চীন তাইওয়ানকে তার বিচ্ছিন্ন প্রদেশ বলে দাবি করে।পশ্চিমী দেশগুলো স্বাধীন তাইওয়ান গঠনে উসকানি দিয়ে আসছে।প্রদেশটিতে পরিকল্পিত জনবিক্ষোভ সৃষ্টি এবং গোয়েন্দা উসকানিরও অভিযোগ করে আসছে চীন।

    অন্যদিকে,মার্কিন নেতৃত্বাধীন মিত্ররা তাদের সামরিক বিমান উড়ান এবং যুদ্ধজাহাজ পাড়ি দেওয়ার জন্য জলপথের অধিকার দাবি করে। তিন সপ্তাহের মধ্যে এই দ্বিতীয়বার তাইওয়ান প্রণালির ওপর দিয়ে মার্কিন নৌ বিমান উড়লো।