উইঘুরদের চিনে ফেরত পাঠিয়ে ট্রাম্পের নিশানায় তাইল্যান্ড

0
679
ছবি সৌজন্যে : এক্স

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের চাপে উইঘুর মুসলিম অধিবাসীদের ফেরত পাঠিয়ে  ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়েছে তাইল্যান্ড। সে দেশের সমস্ত সরকারি আধিকারিকের আমেরিকার ভিসা বাতিল সিদ্ধান্ত নেওয়া  হয়েছে  বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। তিনি বলেছেন, জোর করে ইউঘুরদের চিনে প্রত্যর্পণ ঠেকাতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির আপত্তি উপেক্ষা করে ইতিমধ্যেই অন্তত ৪০ জন উইঘুরকে চিনে ফেরত পাঠিয়ে তাইল্যান্ড সরকার। চিনে তাঁরা নির্যাতনের শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৫ সালের পর এবারই তাইল্যান্ড প্রথম উইঘুর অভিবাসীদের চিনে ফেরত পাঠিয়েছে ।