
এবার ইয়েমেনের রাজধানী সানায় ইরান মদতপুষ্ট হাউথি জঙ্গিগোষ্ঠীর অস্ত্রভাণ্ডারে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলার কথা স্বীকার করে নিয়েছে মার্কিন সেনা।
এই হামলা প্রসঙ্গে হাউথি জানিয়েছে, সানার আত্তান শহরে এই হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েক জনের সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে, লোহিত সাগরের নিরাপত্তার লক্ষ্যে এবং হাউথিদের ধ্বংস করতেই এই হামলা চালিয়েছে আমেরিকা। ইজরায়েলের রাজধানী তেল আভিভের জাফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের হাউথি গোষ্ঠী। সেই হামলায় আহত হন অন্তত ২৩ জন।
ইজরায়েল সেনার তরফে জানানো হয়, ওই ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে ব্যর্থ হয়েছে তারা। সেই হামলার পর ইয়েমেনের মাটিতে ঢুকে রাজধানী সানায় একের পর এক বিমান হামলা চালায় আমেরিকা।
