গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International সিরিয়ায় আইএস ঘাঁটিতে হামলা আমেরিকার

    সিরিয়ায় আইএস ঘাঁটিতে হামলা আমেরিকার

    0
    105
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিম এশিয়ার সিরিয়ায় অতর্কিতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নিশানায় ছিল আইএস জঙ্গিদের ঘাঁটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এটি প্রতিশোধমূলক পদক্ষেপ এবং এতে সিরিয়া সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। 
    গত সপ্তাহে সিরিয়ায় বেশ কয়েক জন আমেরিকানকে হত্যা করা হয়েছিল। তাঁদের দেহ মার্কিন মুলুকে পৌঁছোনোর পরেই প্রতিশোধের কঠোর বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন, সিরিয়ায় উপস্থিত সকল খুনি জঙ্গিদের তিনি শায়েস্তা করবেন। শুক্রবারের হামলা সেই প্রতিশোধেরই অঙ্গ। আইসিস ঘাঁটিগুলি চিহ্নিত করে আকাশপথে গোলাবর্ষণ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, তাঁদের অভিযান সফল। বহু ঘাঁটি ধ্বংস হয়েছে। মার্কিন হামলায় অনেক জঙ্গি নিহত হয়েছে। পশ্চিম এশিয়ায় তবে কি জঙ্গিদের বিরুদ্ধে সক্রিয় সংঘর্ষে নেমে পড়ল আমেরিকা?  মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন।
    তিনি বলেছেন, সিরিয়ায় আইএস জঙ্গি, তাদের পরিকাঠামো, অস্ত্রের ঘাঁটি ইত্যাদিকে নিশানা করা হয়েছিল। এই অভিযানের নাম অপারেশন হকআই স্ট্রাইক।