সিরিয়ার আইসিস ঘাঁটিতে বোমা আমেরিকার 

0
155
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছাড়তেই সিরিয়ায় আইসিস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনী।
হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে তারা। বাইডেন বলেছেন, আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসনদের যে কোনও শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমেরিকা সে সম্পর্কে অবহিত। আমেরিকা কখনওই তা হতে দেবে না। আসাদের পতন প্রসঙ্গেও হোয়াইট হাউস থেকে বাইডেন বলেছেন  এত দিনে ন্যায়বিচার হয়েছে। সিরিয়ার পীড়িত জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। অন্যদিকে, সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইজরায়েল। ১৯৭৪ সালে ওই মালভূমি নিয়ে দুই পড়শি দেশের চুক্তি হয়েছিল।
কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনিই ইজরায়েল ডিফেন্স ফোর্সকে গোলানের সিরিয়ার অংশে প্রবেশের নির্দেশ দিয়েছেন।