ইরানকে নিশানা, ফের হামলা আমেরিকার 

0
28
ছবি সৌজন্যে : এক্স

ঢাকঢোল পিটিয়ে শান্তিচুক্তি সইয়ের পরেও হরমুজ প্রণালীতে তিনটি জাহাজের উপরে ইরানের হামলার অভিযোগ ও তার পরে ইরানকে নিশানা করে ফের আমেরিকার হামলা।

ফলে পশ্চিম এশিয়ার আকাশে নতুন করে অশান্তি আর আতঙ্কের মেঘ। এই পরিস্থিতিতে ইরান, ইরাক ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলার জন্য উড়ান সংস্থাগুলির উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে ইউরোপে বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি। ৩১ অগাস্ট পর্যন্ত এই সতর্কবার্তা জারি রাখা হয়েছে।

বাহরিন, কুয়েত, ইজরায়েল, জর্ডন, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার নিয়ে জারি করা সতর্কবার্তা এর আগে প্রত্যাহার করে নিয়েছিল ইএএসএ। সেই সতর্কবার্তাও পুনর্বহাল হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।