রুশ তেলের জন্য আমেরিকার শুল্কশাস্তি অন্যায় : জয়শঙ্কর

0
120
ছবি সৌজন্যে : এক্স

রাশিয়া থেকে তেল আমদানির জন্য শাস্তি হিসাবে ভারতের দিকে যে শুল্কবাণ নিক্ষেপ করেছে আমেরিকা, তা অন্যায় এবং নিন্দাজনক। রবিবার নয়াদিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়ে হুঙ্কার দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

পাশাপাশি, ইউরোপীয় দেশগুলি রাশিয়া থেকে ক্রমাগত যে জ্বালানি আমদানি যাচ্ছে সেই প্রসঙ্গও উত্থাপন করেছেন তিনি। এস জয়শংকর বলেছেন, আমেরিকার সঙ্গে ভারতের সমস্যা রয়েছে। প্রধানত দু’দেশের বাণিজ্যচুক্তি এখনও সম্পন্ন হয়নি। ভারত এখনও ইতিবাচক কোনও স্থানে পৌঁছতে পারিনি। এর ফলে আমেরিকা ভারতের উপর শুল্ক আরোপ করেছে, যা অন্যায্য বলেছেন বিদেশমন্ত্রী। এখানেই শেষ নয়। রাশিয়া তেল থেকে আমদানির জন্য ডোনাল্ড ট্রাম্পের দেশ শাস্তিস্বরূপ ভারতের উপর।

অতিরিক্ত শুষ্কের বোঝা চাপিয়েছে। এটি অন্যায়। ইউরোপের বহু দেশ রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে। আমেরিকার সঙ্গে ভারত এই বিষয়গুলি নিয়ে সক্রিয়ভাবে আলোচনা চালাচ্ছে বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।