
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আগামী শনিবার সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনা করবে বলে জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের উপ বিদেশমন্ত্রীও আব্বাস আরাকচি এক্স হ্যান্ডেলে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও তিনি বলেছেন এটি পরোক্ষ আলোচনা হবে, তবে একইসঙ্গে এটিকে একটি সযোগ ও একটি পরীক্ষা বলেও বর্ণনা করেছেন তিনি।
হোয়াইট হাউসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শনিবার ইরানের সঙ্গে আমেরিকার একটি বড় বৈঠক আছে। সম্ভবত একটি চুক্তি হতে চলেছে, এটি দারুণ হবে বলেও দাবি করেছেন তিনি। তিনি আরও বলেছেন, যদি আলোচনা সফল না হয়, তাহলে ইরানের জন্য তা ভয়ানক হবে।








