ইউক্রেনকে আরও অস্ত্র, জানালেন ট্রাম্প 

0
251
ছবি সৌজন্যে : এক্স
ইউক্রেনের জন্য আরও অস্ত্র পাঠাতে চলেছে আমেরিকা। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের উপর ক্রমাগত হামলা হচ্ছে। সেখানে এর ফলে অনেক মানুষের মৃত্যু হচ্ছে।
তিনি বলেছেন, এই অবস্থায় আমেরিকা ইউক্রেনে আরও কিছু অস্ত্র পাঠাতে চলেছে। এতে তারা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে। গত সপ্তাহেই হোয়াইট হাউস কিইভে অস্ত্র চালান বন্ধ করার কথা ঘোষণা করে। তার পরে হোয়াইট হাউসেই সাংবাদিকদের ইউক্রেনে অস্ত্র পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেছেন, ইউক্রেনে আরও অস্ত্র পাঠাতে হবে। প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো হবে।’ তবে কী ধরনের অস্ত্র পাঠানো হবে তা জানাননি তিনি।