গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home International মার্কিন সেনা আক্রমণ করতে পারে না : মাদুরো

    মার্কিন সেনা আক্রমণ করতে পারে না : মাদুরো

    0
    56
    ছবি সৌজন্যে : এক্স

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মার্কিন সেনা কোনোভাবেই ভেনেজুয়েলায় আক্রমণ করতে পারে না। চাপ দেওয়ার জন্য আমেরিকা ক্যারিবীয় অঞ্চলে পাঁচটি যুদ্ধজাহাজ এবং ৪ হাজার সেনা মোতায়েন করার পর তিনি এই মন্তব্য করেন। আমেরিকা বলেছে, ভেনেজুয়েলার আঞ্চলিক জলসীমার কাছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার বিরোধী অভিযান পরিচালনা করার জন্য সেনা মোতায়েন করা হয়েছে।

    এদিকে,আমেরিকার মাদক-বিরোধী অভিযানের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা তার উপকূল রেখায় সামরিক জাহাজ ও ড্রোন পাঠিয়েছে।দেশটি তার জলসীমা এবং প্রতিরক্ষা জোরদারের জন্য হাজার হাজার মিলিশিয়া সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।মাদুরো বলেছেন, ভেনিজুয়েলায় আমেরিকার সেনাদের প্রবেশের কোনো উপায় নেই। ভেনেজুয়েলার শান্তি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে তার দেশ পুরোপুরি প্রস্তুত।তবে, আমেরিকা আক্রমণের জন্য কোনো প্রকাশ্যে হুমকি দেয়নি।

    উল্লেখ্য ২০২৪ সালের জুলাইয়ের বিতর্কিত নির্বাচনে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার দাবিদারা মাদুরো রিপাবলিকান দলের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে রয়েছেন।ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলার ওপর ট্রাম্পের আক্রমণ মূলত এর শক্তিশালী গ্যাংগুলোর ওপর দৃষ্টি দিয়েছে। ওই গ্যাংগুলো যাদের মধ্যে কিছু আমেরিকার অভ্যন্তরে কাজ করে বলে অভিযোগ রয়েছে।