
গাজায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসাবে ২০০ সেনা মোতায়েন করেছে আমেরিকা। তবে আলাদা করে কোনও মার্কিন সেনা গাজার ভিতরে মোতায়েন করা হয়নি।
মিশরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্কের প্রতিনিধিরাও রয়েছেন। মিশরের পর্যটন শহর শারম আল শেখে আলোচনার তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইজরায়েল। শুক্রবার থেকেই গাজার বাসিন্দারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের আওতায় তাদের ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
চুক্তি অনুযায়ী গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি বন্দিবিনিময় করছে দুই পক্ষ। দুই পক্ষে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার খবরে আনন্দোল্লাস করছে গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হামাসের হাতে বন্দি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে উদযাপন করা হয়েছে ইজরায়েলেও।







